ব্রেকিং নিউজঃ

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে মার্কিন সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় দু’দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর।

মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন জেনারেল আজিজ।

সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন দুই সেনাপ্রধান।

সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সাথেও মতবিনিময় করবেন সেনাপ্রধান।

মার্কিন সেনাপ্রধানের আমন্ত্রণে এই সফর করছেন জেনারেল আজিজ। আগামী ১২ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31