ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে জেনারেল আজিজ আহমেদের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেমস চার্লস ম্যাককনভিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

শনিবার পেন্টাগনে এ সাক্ষাৎকালে দুই সেনাপ্রধান একে অপরকে ক্রেস্ট উপহার দিয়েছেন এবং পরে তারা নৈশভোজে অংশ নেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে অফিস অব দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।

এছাড়াও তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করছেন।

মার্কিন সেনাপ্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করছেন।

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন।

আইএসপিআর আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031