ব্রেকিং নিউজঃ

সু চি আটক, মিয়ানমারে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের গুঞ্জনের মধ্যে দেশটির ক্ষমতাসীন দল এনএলডি’র প্রধান অং সান সুচিকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী।

সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র একজন মুখপাত্র জানিয়েছেন এ তথ্য। এখনও সেনাবাহিনীর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএলডি জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) সকালের অভিযানে আটক করা হয় প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরও কয়েকজন নেতাকে।

বেশ কিছু প্রদেশের মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে গেছে সেনা সদস্যরা। তবে আটকের পর তাদের কোথায় রাখা হয়েছে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি।

বিবিসি বলছে, রাজধানী নেইপিদো ও ইয়াঙ্গুন শহরের রাস্তায় চলছে সেনাবাহিনীর টহল। বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীর টেলিফোন ও ইন্টারনেট সংযোগ।

অন্যান্য বড় শহরেও মোবাইল ইন্টারনেট ও টেলিফোন সেবা ব্যাহত হচ্ছে। বন্ধ আছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার।

সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা যখন তুঙ্গে, তখনই ঘটলো এমন ঘটনা। আজই নতুন সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন বসা কথা ছিল।

গত নভেম্বরের নির্বাচনের পর থেকেই মূলত অস্থিতিশীল মিয়ানমারের পরিস্থিতি।

ভোটে সুচির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জালিয়াতির অভিযোগ আনে সেনাবাহিনী।

গেলো বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভোট কারচুপির অভিযোগ বাতিলের পর প্রয়োজনে অভ্যুত্থানের হুমকি দেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ- মিন অং লাইং।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031