ব্রেকিং নিউজঃ

কমিটি ঘোষনার পর হেফাজতের ভিতরের দ্বন্দ্ব নিয়ে যা বললেন মামুনুল হক

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মহাসচিব মাওলানা মামুনুল হক জানিয়েছেন, দেশের প্রচলিত আইন মেনেই বিভিন্ন ইসলামবিরোধী কাজের সমালোচনা করে যাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি আরও জানান, সকল রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে হেফাজত।

বর্তমানে নিজেদের সংগঠনে কোনো ধরনের কলহ নেই বলেও দাবি করেন মামুনুল হক।

জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মামুনুল হককে মহাসচিব করে ঢাকা মহানগরীতে ১শ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদীসহ কেন্দ্রিয় নেতারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930