ব্রেকিং নিউজঃ

ইন্দোনেশিয়ায় সমকামিতার অপরাধে প্রকাশ্যে দুই যুবককে ৮০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচে প্রদেশে সমকামিতার দায়ে প্রকাশ্যে দুই যুবককে টানা ৮০ বার বেত্রাঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশে এ আইন কার্যকর করা হয়।

জানা যায়, গত নভেম্বর মাসে একই ঘরে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় ধরে ফেলেন বাড়িটির মালিক।

পরে প্রশাসনের কাছে খবর গেলে তাদের গ্রেফতার করা হয়। অতপর গতকাল প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়া হয়।

এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে।

তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930