ব্রেকিং নিউজঃ

এবার নতুন বিজ্ঞাপনে দিলারা হানিফ পূর্ণিমা

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারও নতুন একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। নাফিসের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ঢাকার অদূরে সাভারের একটি লোকেশনে।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘কিছুদিন আগে একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছি। সেটি প্রচারের পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাই। সেই ধারাবাহিকতায় ভালো গল্পের আরেকটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। সম্পাদনার কাজ শেষে শিগগিরই এটি প্রচার হবে।’

অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি ছবিতে অভিনয় করছেন এ নায়িকা। কয়েকদিন আগে গাঙচিলের শুটিং করে এসেছেন নোয়াখালী থেকে।

করোনাভাইরাসের কারণে অল্প কয়েকদিন কাজ করেই এর কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের বিষয়েও কথা চলছে। চুক্তিবদ্ধ হলে শিগগিরই এগুলোর শুটিংও দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন পূর্ণিমা।

এছাড়া আগামী ঈদে নাটকে অভিনয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বর্তমানে নাটকের গল্প নির্বাচন নিয়ে কাজ করছেন তিনি। গল্প চূড়ান্ত হলে শিগগিরই ঈদের নাটকে চুক্তিবদ্ধ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031