আজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি নিষ্পত্তি
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির লটারি আজ সোমবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় লটারি কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুই দফায় ভর্তির আবেদন নেওয়ার পর আগামীকাল সেই আবেদনগুলোর নিষ্পত্তি হতে যাচ্ছে।
জানা গেছে, সারা দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে।কিন্তু সব বিদ্যালয়ে প্রথম শ্রেণি নেই। অধিকাংশ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়।
এছাড়া সব বিদ্যালয় এখনও অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আসতে পারেনি।
এ কারণে এবছর ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে।
অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে।
লটারির ফল শিক্ষার্থীদের মুঠোফোনে এসএসএম এর মাধ্যমে চলে যাবে। এছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।
