ব্রেকিং নিউজঃ

এই ভণ্ড রাজনৈতিক জগতে মির্জা কাদেরের সততা বিরল: আসিফ নজরুল

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘এই ভণ্ড রাজনৈতিক জগতে মির্জা কাদেরের সততা বিরল। তবে তার সততার আসল পরীক্ষা হবে নির্বাচনের দিন।

রোববার (১০ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি আরও বলেন, ‘আবদুল কাদের মির্জার সততার আসল পরীক্ষা হবে নির্বাচনের দিন।

উনি সে পরীক্ষায় জিততে পারবেন আশা করি।’ ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: ‘কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জাকে তার সত্যবচনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

কতদিন তিনি এটা অব্যাহত রাখতে পারবেন জানি না। তবে কিছুদিনের জন্য এটা করতে পারলেও এর গুরুত্ব কম না।

তিনি অসুখে পড়ে সত্যবচনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বা অপঘাতে প্রিয় সন্তান হারিয়েও এমন অনুতপ্ত হননি, এমন সৎপদে থাকার প্রতিজ্ঞা করেন নি।

তার সততা বিরল এই ভণ্ড রাজনৈতিক জগতে। তবে আবদুল কাদের মির্জার সততার আসল পরীক্ষা হবে নির্বাচনের দিন।

উনি সে পরীক্ষায় জিততে পারবেন আশা করি। হারেন, জিতেন, সুষ্ঠু নির্বাচনের পক্ষে সোচ্চার থাকলে আসল জয়টা হবে উনারই।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930