ব্রেকিং নিউজঃ

জিৎ দিলেন দুঃসংবাদ সঙ্গে ছিলেন মিমি

প্রাণঘাতী ভাইরাসের থাবায় যত দিন যাচ্ছে ততই মানুষের জীবন বিপন্ন হয়ে উঠছে। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ঝুঁকি নিয়েই ব্রিটেনে শুটিং করছেন। বাকিংহামশায়ারে ‘বাজি’ সিনেমার শুটিং করছিলেন জিৎ-মিমি। কিন্তু গতকালই জিৎ জানান দুঃসংবাদটি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে ভারতে ফিরে আসছেন তারা। এসব তথ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন জিৎ। পোস্টে তিনি লিখেছেন লিখেন-‘খুবই দুঃখজনক ব্যাপার।

যত দিন যাচ্ছে ততই প্রাণঘাতী ভাইরাসের থাবায় মানুষের জীবন বিপন্ন হয়ে উঠছে। আমরা লন্ডনে ‘বাজি’ সিনেমার শুটিং বাতিল করেছি। সকল কলাকুশলীকে নিয়ে দ্রুত ফিরে আসছি। সবাই নিরাপদে থাকবেন।’

গতকাল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বলেছিলেন-‘আমি ভালো আছি। যে ধরনের সচেতনতা নেওয়া উচিত, সেসব নিচ্ছি। কিন্তু ভারত থেকে নানারকম খবর পাচ্ছি, তা নিয়ে কিছুটা চিন্তায় আছি। তবে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে। আশা করছি, খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’

তবে তো সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ ফিরে আসার সিদ্ধান্ত নিলেন কেন? জানা যায়, করোনা আতঙ্কের কারণে ভারত সরকার বিদেশে থাকা সব মানুষকে দেশে ফিরে আসতে বলেছে।

কারণ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো থেকে কোনো ব্যক্তি ১৮ মার্চের পর আর ভারতে আসতে পারবে না। পুনরায় দেশে ফিরতে হলে আগামী ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এজন্য পুরো টিম নিয়ে দ্রুত দেশে ফিরছেন জিৎ-মিম।

গত শুক্রবার ঝুঁকি নিয়েই ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করেন মিমি। এদিন দুপুরে মিমি তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান। এ অভিনেত্রী লিখেন-‘কাজের প্রতিশ্রুতি রাখতে আজ লন্ডনে যাচ্ছি। সম্ভবপর সব ধরনের সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছি।’

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ১৬৫টি দেশে। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ হাজার ৯৮৪ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪১২ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031