ব্রেকিং নিউজঃ

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মহান স্বাধীনতা দিবসের দিনে (২৬ মার্চ) মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে ৩০ দিনের সময় দেয়া হবে। এ বিষয়ে কারও আপত্তি আছে কিনা দেখা হবে। আপত্তি না থাকলে ২৮ ফেব্রুয়ারির মধ্যে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করবো।

শনিবার (৯ জানুয়ারি) বিকালে গাজীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কারো নাম ভুলভাবে বাদ গেলে তিনি যদি সেটি আমাদের নজরে আনেন তবে তা সংশোধন করব। কারো ব্যাপারে যদি তদন্তাধীন থাকে সেই তদন্ত নিষ্পত্তির পর তারা যদি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন, তবে তারা সংযুক্ত হবেন।

নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930