ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধু আমাদের পরিচয় ‘মুসলমান’ দিয়েছেন: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, প্রথমে আমরা মুসলমান তারপর আমরা বাঙালি, কারন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন ‘আমরা প্রথমে মুসলমান পরে বাঙালি’।

মুফতি ফয়জুল করীম ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে দলিল দিয়ে বলেন, আপনারা দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরিচয় কি দিয়েছেন, বইয়ের ৪৭ নং পৃষ্টায় লেখা আছে তিনি বলেছেন, “আমাদের বাঙালির মধ্যে দুইটি দিক আছে, একটি হলো আমরা মুসলমান আরেকটি হলো আমরা বাঙালি” বঙ্গবন্ধু প্রথমে আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন তারপর বাঙালি বলেছেন।

গত (১৬ ডিসম্বর) বুধবার দুপুরে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত বিজয় র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একজন মুসলমান এবং ইসলামদের জন্য কাজ করেছেন, তিনি একজন মুসলিম লিডার ছিলেন। অনেকেই মনে করেন বঙ্গবন্ধু নামাজ পড়তেন না, বইয়ের ১৬৯ পৃষ্ঠায় লেখা আছে বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিলেন তখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। আরো লেখা আছে, “মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম, মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরে কুরআনের অর্থ পড়ে আমাদের বুঝাতেন”।

মুফতি ফয়জুল করীম বলেন, দেখেন স্বাধীনতার ঘোষণা পত্র কি ছিলো, বইটিতে লেখা আছে বঙ্গবুন্ধু বলেছেন ‘সর্বশক্তিমান আল্লাহার নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান।’ এরপর মুফতি ফয়জুল করীম বলেন, স্বাধীনতার যুদ্ধ আল্লাহর নামে শুরু হয়েছে ও শেষ হয়েছে ইনশাআল্লাহ বলে।

সুত্র: ইউটিউব.

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930