ব্রেকিং নিউজঃ

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই

জাতীয় সংসদের সাবেক হুইপ বিএনপির ‘সংস্কারপন্থি’ নেতা সৈয়দ শহীদুল হক জামাল মারা গেছেন। বুধবার (১৮ মার্চ) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার সাবেক একান্ত সচিব ফকির নাসির উদ্দিন জানান।

তিনি বলেন, শহীদুল হক জামাল গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

গত ৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই হুইপকে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শহীদুল হক জামাল। বিকালেই তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে বলে ফকির নাসির উদ্দিন জানান।

শহীদুল হক জামাল ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। ওয়ান ইলেভেনের পর আবদুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে ‘সংস্কারপন্থিদের’ সঙ্গে থাকায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

২০১৯ সালের নভেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি সংস্কারপন্থিদের দলের ফেরানোর উদ্যোগ নিলে শহীদুল হক জামালেরও ফেরার সুযোগ হয়। তবে নির্বাচনে তিনি ধানের শীষের মনোনয়ন পাননি। শহীদুল হক জামাল অষ্টম ও নবম সংসদে বিএনপির সংসদ সদস্য ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031