ব্রেকিং নিউজঃ

৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন আলী আজম মুকুলের

ভোলার বোরহানাউদ্দিনে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৪টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় জাতির জনকের জন্মশত বার্ষিকীর দিনে এসব উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়। এই প্রকল্পের আওতায় উপজেলায় পৌরসভার নবনির্মিত দৃষ্টি নন্দন বিজয় ফোয়ারা, সম্প্রসারিত ত্রিতল ভবন ও প্রধান ফটক রয়েছে।

বোরহানউদ্দিন পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার জানান, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন বিজয় ফোয়ারা সহ ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, ৪৫কোটি টাকা ব্যয়ে ২৪টি উন্নয়নমূলক কাজ শনিবার সকালে উপজেলার মুক্তমঞ্চে উদ্বোধন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।

উভয় প্রকল্পের উদ্বোধনের সময় এমপি বলেন, জাতির জনকের কন্যা বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী ভোগে নয়, ত্যাগে বিশ্বাসী বলেই আজ বোরহানউদ্দিন উন্নয়নের জোয়ারে ভাসছে।

মেয়র মো. রফিকুল ইসলামের প্রশংসা করে তিনি বলেন, রিঙের দায় মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করে দ্বিতীয় শ্রেণির পৌরসভাকে তিনি আজ প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করেছেন। সোনার বাংলা গড়ার স্বার্থে উপস্থিত নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর নীতি আদর্শ লালন করার আহ্বান জানান তিনি।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ, বিআরডিবি’র চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল কুমার বলেন, বর্তমান মেয়র বোরহানউদ্দিন পৌরসভাকে একটি আধুনিক, সুন্দর ও দৃষ্টিনন্দন পৌরসভায় পরিণত করছেন।

কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী, বড় মানিকার জসিম উদ্দিন হায়দার পক্ষিয়া ইউনিয়নের নাগর হাওলাদার এবং সাচড়া ইউনিয়নের মহিবুল্যাহ মৃধা জানান, প্রত্যন্ত এলাকায় ও রাস্তাঘাট,ব্রিজ,কালভার্ট নির্মাণ হওয়ার উপজেলা সদরের সাথে ৯ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031