ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনা

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯)। সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়ায় এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর এ ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা জানতাম এটা আসছে।’

বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ জনে।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯০০ জনে।

করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্র চীনে মঙ্গলবার নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ জনের। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৮৯৪ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩৭ জনে।

অন্যদিকে ইতালিতে নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট ৩১ হাজার ৫০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ জনে।

এছাড়া ইরানে আরও ১ হাজার ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯৮৮ জনের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930