ব্রেকিং নিউজঃ

দুই নেত্রীকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান জানালেন গণফোরাম নেতা মন্টু

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু জাতীয় সরকার গঠনের আহবান জানিয়ে বলেন , বাংলাদেশ প্রসঙ্গে ভারত-চীনের মুখোমুখি অবস্থানে দেশ এখন গভীর সংকটে।

কোনো দেশের রাষ্ট্রদূতের দিকে না তাকিয়ে প্রধান দুই নেত্রীর উচিত দেশকে এখন কিছুদিনের জন্য জাতীয় সরকারের হাতে ছেড়ে দেয়া। তারা চাইলে ‘গণফোরাম’ই এই উদ্যোগ নেবে।

গণফোরামের সাবেক এই সাধারণ সম্পাদক রাজনীতিটা শুরু করেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনির ভাবাদর্শ ধারণ করেই।

কিন্তু আজকের আওয়ামী লীগ নিয়ে তার বিশ্বাস এই দলটি এখন আর বঙ্গবন্ধুর নীতিতে চলে না।

যুবলীগের সাবেক চেয়ারম্যানের মনে আজকের যুবলীগ নিয়েও বেশ আক্ষেপ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রতিহত করতেন বলে মনে করেন তিনি।

তার মতে দেশে কোন গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না। আমরা কথায় কথায় বিদেশি রাষ্ট্রদূতদের তারিফ করি।

তারা কি এ দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করে দিবে। যারা এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন তারা জনগণ।

কিন্তু আড়ালে জামাতকে নির্বাচনে নিয়ে ড. কামালের ঐক্যফ্রন্ট যে ভুল করেছিল, তখন স্বীকার না করলেও দুই বছর পর এসে একথা বললেন মোস্তফা মোহসীন মন্টু।

তবে তিনি বলেন, জামাতের সাথে ঐক্য কিন্তু আওয়ামী লীগও করেছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930