ব্রেকিং নিউজঃ

পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অব্যাহত থাকবে : আইজিপি

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ পুলিশে মাদকসেবী ও গ্রহণকারী থাকবে না।

পুলিশকে পরিচ্ছন্ন করতে চাই। পুলিশ বাহিনী মাদকমুক্ত না হওয়া পর্যন্ত ডোপ টেস্ট অভিযান অব্যাহত থাকবে।’

আজ রোববার দুপুর ১২টায় নগর পুলিশ সদর দফতরে অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930