ব্রেকিং নিউজঃ

পুলিশকে জনগণের হাত ভেঙে দেয়ার অধিকার দেয়া হয়নি, কুষ্টিয়ার এসপিকে বরখাস্ত করতে হবে: মামুনুল হক

কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাতের বিদ্ধেষপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে তাকে বহিস্কার করার দাবি জানিয়ে মামুনুল হক বলেন, বিজয়ের মাসে স্বাধীন সার্বভৌম দেশের মাটিতে দাঁড়িয়ে একটি প্রশ্ন তুলতে চাই; আমরা যদি আজকে স্বাধীন নাগরিক হই তাহলে আজকে প্রজাতন্ত্রের দায়িত্বশীল হয়ে, আইনের পোশাক পরিধান করে একজন এসপি কিভাবে আমাদেরকে হুমকি প্রদান করে হাত ভেঙে দেয়ার।

তিনি বলেন – আমি যতোটুকু সংবিধান পড়েছি, বাংলাদেশের আইন পড়েছি, এদেশের রাষ্ট্রব্যবস্থার প্রতিটি নিয়মকানুন আমরা অধ্যায়ন করেছি কোথাও কোনো অপরাধী তা সে যত বড় অপরাধীই হোক না কেন তার হাত ভেঙে দেয়ার দায়িত্ব পুলিশকে প্রদান করা হয়নি।

ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আজ ২৪শে ডিসেম্বর বৃহস্পতিবার সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মামুনুল হক বলেন – এদেশে বিচারব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে, বিচারকরা রয়েছেন যদি কেহ অপরাধী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন রয়েছে।

সেই আইনের মাধ্যমে আদালত অপরাধীর বিচার করবে। প্রয়োজনে ফাঁসিতে ঝুলাতে হলে ফাঁসিতে ঝুলাবে। যাবত জীবন কারাদণ্ড দেবে। কিন্তু পুলিশকে জনগণের হাত ভেঙে দেয়ার অধিকার দেয়া হয়নি।

তিনি বলেন – আমরা মনে করি, কুষ্টিয়ার এসপি (তানভীর) বিচার ব্যবস্থার প্রতি উপর বৃদ্ধাঙ্গুলি প্রদান করেছেন।

তিনি বাংলাদেশের সংবিধানকে অপমান করেছেন। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন।

আমার ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় যে বন্দুক তার হাতে তুলে দেয়া হয়েছে সে বন্দুক আজ নিরাপদ নয়। এই অস্ত্র তিনি এদেশের জনগণের বুকে ঠেকিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন – তাই স্পষ্ট ভাষায় আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই যে, ‘কুষ্টিয়ার বিতর্কিত এসপি তানভীরকে অতিদ্রুত সময়ে বরখাস্ত করতে হবে’।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031