ব্রেকিং নিউজঃ

যুগে যুগে ধর্ম প্রচারকগণ অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন : মিজা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন।

স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন।

বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মিজা ফখরুল খৃষ্ট ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, খৃষ্ট ধর্মের প্রবর্তক মহান যিশুখৃষ্টের জন্মদিন হিসেবে বড়দিন বিশ্বের সকল

খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদ্যাপিত হয়।

তিনি বলেন, মহান যিশুখৃষ্টও একইভাবে তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন।
শুভ বড়দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের মূল লক্ষ হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা।

তিনি আরো বলেন, মহামানবদের প্রদর্শিত পথ অনুসরণই বয়ে আনতে পারে সার্বিক কল্যাণ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31