ব্রেকিং নিউজঃ

করোনাকালেই ৩ হাজারেরও বেশি মানুষের ইসলাম গ্রহণ করলো আরব আমিরাতে

করোনাভাইরাসের মধ্যেই এ বছর সংযুক্ত আরব আমিরাত তিন হাজার ১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে আমিরাতের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার।

দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদ পত্রিকা খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ধর্মান্তরের সব আবেদন অনলাইনে গ্রহণ করা হয়।

সেন্টারটির পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ বলেছেন, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে এর ভালো নীতিগুলি ছড়িয়ে দেবে।

এদিকে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে সেন্টারটি।

এসময় তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার মতো বিভিন্ন সেবা সরবরাহ করে থাকে তারা।

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথমবারের মতো মুসলিম ইমাম নিয়োগ দেয়া হয়েছে।

আর এ পদে নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ ইয়াসির খান। ২০২১-২০২০ সালের জন্য ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় ইমাম নিয়োগ দিয়েছেন স্পিকার অ্যান্থোনি রেনদন।

৭ ডিসেম্বর মোহাম্মদ ইয়াসির খান এ পদে নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খবরে প্রকাশ, এক বিবৃতিতে রেনদন বলেন, ইমাম ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার ক্রমবর্ধমান বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন।

আমি দেখেছি আমাদের জেলায় মুসলিম সম্প্রদায়ের লোক বৃদ্ধি পাচ্ছে এবং ধর্মীয় ও সমাজের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি।

ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক ও নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সেটি করেছেনও।

ইয়াসির খান গত ছয় বছর ধরে স্থানীয় কাউন্টিতে জেল, শেরিফ অফিস ও হাসপাতালগুলোতে কাজ করেছেন।

তিনি ইতিমধ্যেই একটি অলাভজনক সংস্থা আল-মিসবাহর প্রতিষ্ঠাতা। ইমাম হিসেবে নিয়োগ পেয়ে ইয়াসির খান বলেন, আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমি এই ভূমিকায় নির্বাচিত হওয়ায় অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ।

আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে। রাজ্যসভায় ইমামের কাজ মূলত প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা।

তবে ইয়াসির খানের আশা, এটি মুসলিমদের অন্য সম্প্রদায়গুলোর আরো কাছাকাছি আসার সুযোগ করে দেবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930