ব্রেকিং নিউজঃ

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চায় তুরস্ক। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ।

আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-তুরস্ক দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভোলস্কির মধ্যে একান্ত বৈঠক শেষে পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা।

বৈঠকে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা হয় রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও।

তুরস্ক এদেশে এলপিজি গ্যাস, হাসপাতালে বিনিয়োগ এবং আইটি প্রযুক্তিতে এক সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে।

এ কে মোমেন জানান, কোভিডের জটিল সময়ে বাংলাদেশ মেডিকেল বিষয়ে বিশেষ করে ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতির বিষয়ে একসাথে কাজ করতে চায়। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31