ব্রেকিং নিউজঃ

আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বন্ধ বিচারকাজ

আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন।

তারা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

জানা গেছে, রুবেল আহমেদ নামে এক আইনজীবী লকআপে আটকে রাখার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31