তুমি আলেম নয় বড় জালেম হয়েছো : মেয়র তাপসকে ভিপি নুর
সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে দেশের আলেম-ওলামা সম্প্রদায়ের প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
মেয়র তাপসের প্রতি ইঙ্গিত করে ভিপি নুর বলেছেন, সরকার পশ্চিমাদের দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ তৈরি করছে। আলেম-ওলামাদের কাঠ মোল্লা, জঙ্গি, জামায়াত-শিবির বলে নানা ভাষায় গালি দিচ্ছে।
আমরা দেখি এই নগরের বিনা ভোটের মেয়র (ডিএসসিসি মেয়র শেখ তাপসের প্রতি ইঙ্গিত করে) আলেম-ওলামাদের কটাক্ষ করে বলেন, ‘তোমাদের বাপ-মা পিটাইয়া মাদরাসায় পাঠাইছে তাই তোমরা আলেম হইছো।
আমি ঘরে বসে আলিফ, বা, তা, ছা শিখে অনেক শিক্ষিত হয়েছি’। আমি বলবো- তুমি বড় জালেমে পরিণত হয়েছো। আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুর এ মন্তব্য করেন।
নুর বলেন, অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আমরা ডিএমপির কোনও অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি।
আমরা কোনো প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধারি না।
নুর আরও বলেন, সংবিধান আমাদেরকে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার অধিকার দিয়েছে। সেই অধিকার ভোটারবিহীন সরকার কেড়ে নেয়ার কে?
তাই আমি সকল রাজনৈতিক দলকে বলব, সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনও অনুমতি নেবেন না।
যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করবো আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন।
আলেম-ওলামাদের উদ্দেশ্যে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, আজকে আলেম ওলামাদের বলতে চাই, আপনারা সরকারের ফাঁদে পা দিবেন না।
আপনারা যেভাবে ধর্মীয় ইস্যুতে মাঠে নামেন ঠিক একইভাবে মানুষের ওপর যে জুলুম চলছে তার বিরুদ্ধে জিহাদ করেন।
শুধুমাত্র ভাস্কর্য ও শিক্ষানীতির দু-একটা বিষয় নিয়ে কথা বললে হবে না। সমাজের মানুষের সুন্দর জীবন যাপনের জন্য সকল বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট মতামত থাকতে হবে। নুরুল হক নূর বলেন, আজকে দেশের জনগণকে বলবো, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের যে তারুণ্যের ঐক্য সৃষ্টি হয়েছে তাকে সমর্থন দিন।
আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ সারা দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই আমাদের রাজনৈতিক দল “গণ অধিকার পরিষদ” আত্মপ্রকাশ করবে।
