ব্রেকিং নিউজঃ

আগামী বছরেই তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তানে চলবে ট্রেন

মূল প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ায় ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ (আইটিআই) ট্রেনটি পরিষেবাটি আগামী বছরই আবার চলাচল করবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল ক্যারাইসমেলোগ্লু এই তথ্য নিশ্চিত করেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

ইস্তাম্বুলে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) দশমতম যৌথ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ক্যারাইসমেলোগ্লু বলেছেন যে, রেলপথ প্রকল্পটি ইস্তাম্বুল, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

রেল রুটটি মোট সাড়ে ৬ হাজার কিলোমিটার দূরত্ব কভার করবে।

এটি ইরানে ২ হাজার ৬০০ কিলোমিটার, তুরস্কে ১ হাজার ৯৫০ কিলোমিটার এবং পাকিস্তানে ১ হাজার ৯৯০ কিলোমিটার দৈর্ঘ্যে ছড়িয়েছে।

আইটিআই কাঠামোটি ২০০৯ সালে চালু হয়েছিল এবং ইসির অধীনে একটি প্রকল্প হিসাবে এটি বিদ্যমান।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930