স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ১০৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৯০৬ টাকার ১৬টি অডিট আপত্তি পাওয়া গেছে।
এসব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি করে দোষীদের শাস্তিরও সুপারিশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (২০ ডিসেম্বর) সংসদ ভবনে কমিটির ৩৪তম বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অংশ নেন।
বৈঠকে ২০১০-২০১১ অর্থবছরের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পার্বত্য চট্টগ্রাম, পল্লী উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় ১৬টি অডিট আপত্তির কথা জানানো হয়। এর মোট আর্থিক ক্ষতির পরিমাণ ১০৪ কোটি ৯২লাখ ৬৭ হাজার ৯০৬ টাকা নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফ/এন
