ব্রেকিং নিউজঃ

করোনা আতঙ্ক

আমি তো সরকারে থাকলে ঘুম হারাম হয়ে যেত

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, বাংলাদেশে করোনা ভাইরাসে আরো দুই ব্যক্তির আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন প্রবাসী ও অপর একজন তার নিকট আত্মীয়ের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি। এরআগে সোমবার (১৬ মার্চ)  তিনি জানান, এর আগে জার্মানি ও ইতালি থেকে আসা যে দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন, নতুন করে আক্রান্তরা তাদের একজনের আত্মীয়।

এদিকে, করোনা আতঙ্গে মানুষ দোকান থেকে বেশি বেশি বাজার করে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল।

ফেসবুকে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হয়:

তিনি লেখেন, আমার বউ বাজারে গিয়েছিল। মীনাবাজার আর স্বপ্ন আতংকিত মানুষ খালি করে ফেলেছে প্রায় সবকিছু। কোন কোন লোভী একা কিনছে দুমাসের চাল, ডাল, তেল।

আচ্ছা যারা পাবেনা তাদের কি হবে?

যাদের কেনার সামর্থ্য নেই তাদের কি হবে?

রাস্তাঘাট খালি হলে, কাজকর্ম বন্ধ হলে, দিনমজুর, রিকাশাচালক, ফেরীওয়ালা, ভিখারী কি খাবে, কোথায় পাবে টাকা?

কি ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছি আমরা!

আমি তো সরকারে থাকলে ঘুম হারাম হয়ে যেত আমার।

এদের দেখো তো মনে হয়না বিকার আছে কোন?

কি হবে আমাদের সাধারণ মানুষের!

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031