ব্রেকিং নিউজঃ

গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করছে কুচক্রী মহল: সেনাপ্রধান

সেনাবাহিনীকে নিয়ে একটি কুচক্রি মহল গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ রোববার সকালে, সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, কুচক্রি মহল চেষ্টা করেও কোনোভাবেই এসব গুজব দিয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তি ছড়াতে পারবে না।

সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।

একই সাথে সেনাসদস্যদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এর আগে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করেন সেনা প্রধান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930