ভাস্কর্য রক্ষায় পুলিশ সদস্যদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের
ভাস্কর্য রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার নির্দেশও দেন তিনি। আজ শনিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।
এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সর্তকর্তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
