ব্রেকিং নিউজঃ

অফিসার বদলি বিতর্ক

এবার মমতার পাশে কেজরিওয়াল

পশ্চিমবঙ্গের ৩ ‘বিতর্কিত’ আইপিএস অফিসারের বদলি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার সকালে টুইট করে মমতার পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেন তিনি।

শুক্রবার সকালে ক্ষমতাসীন বিজেপির নেয়া পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে টুইটে কেজরিওয়াল লেখেন, ‘কেন্দ্র যেভাবে নির্লজ্জের মতো বাংলার প্রশাসনে নাক গলাচ্ছে, তার নিন্দা করছি।

রাজ্যের অধিকারের তোয়াক্কা না করে যে ভাবে নির্বাচনের আগে বাংলার পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে, তা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। রাজ্যের স্থিতি নষ্ট করতেই এই পদক্ষেপ’।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930