ব্রেকিং নিউজঃ

করোনায় দেশে ফিরে এসেছেন সাড়ে ৩ লাখ প্রাবাসী

করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়ে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরে এসেছেন।

এছাড়া যারা বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন লকডাউনের মধ্যে তারাও যেতে পারেননি।

যেখানে প্রতিবছর প্রায় ৭ থেকে ৮ লাখ লোক বিদেশে যেতেন, সেখানে করোনার কারণে চলতি বছর তা হাজারের ঘরে নেমে এসেছে।

আর এ অভিবাসন পরিস্থিতি ঠিক হতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে মাত্র ৮ হাজার বিদেশ গিয়েছেন।

যেখানে অন্যান্য বছরগুলোতে এই সময়ে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে যেতো। আগের বছরগুলোতে যেখানে প্রতিবছর ৭ থেকে ৮ লাখ শ্রমিককে বিদেশে পাঠানো হতো।

সেখানে চলতি বছর বিদেশে পাড়ি জমাতে পেরেছেন ১ লাখ ৯০ হাজারের মতো মানুষ। যাদের ৯৬ শতাংশ গেছে প্রথম তিন মাসে অর্থাৎ করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার আগে।

এর মধ্যে এপ্রিল-জুন পর্যন্ত লকডাউনের কারণে একজনকেও পাঠানো যায়নি। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিদেশে গিয়েছে মাত্র ৮ হাজার অভিবাসী।

তবে করোনাভাইরাস পরিস্থিতি আগের চাইতে কিছুটা নিয়ন্ত্রণে আসায় বিভিন্ন দেশের অর্থনীতি ধীরে ধীরে হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930