হামলা-মামলার ভয় দেখিয়ে লাভ নেই : ইঞ্জিনিয়ার ইশরাক
বিজয় দিবসের রাতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভি আহমেদ এই হামালার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, যারা ক্ষমতার প্রশ্রয়ে অন্যের বাড়িতে হামলা চালায় তাদেরকে কাপুরুষ ছাড়া আর কিছুই বলা যায়না।
তবে, এরই মধ্যে ইশরাক এই সরকারের আতংকে পরিনত হয়েছে উল্লেখ করেন।(ইঞ্জিনিয়ার ইশরাক) তাকে ভয় দেখানোর জন্যই রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেনি তিনি।
সেই সাথে এর সাথে জড়িতদের খুজের বের করারও দাবী জানান তিনি।
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিজয় দিবসের রাতে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা মানে আমাদের গণতন্ত্র পূনরুদ্ধারের চেতনার মূলে হামলা।
তবে এসব হামলার ভয় দেখিয়ে কোন লাভ নেই বলে সাফ জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি এই হামলাকে উস্কানীমুলক উল্লেখ করে বলেন, কাদের দিয়ে হামলা করানো হয়েছে এটা সবারই জানা তবে, কাদের নির্দেশে এই হামলা চালানো হয়েছে এটা খুজে বের করতে হবে।
সেইসাথে হামলাকারীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, কোন হামলা দিয়ে আমার আন্দোলন থামানো যাবেনা, গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমরা যে সংগ্রামে অবতীর্ন হয়েছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থামাতে পারবেনা বলেও হুশিয়ারী দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গত ১৬ ডিসেম্বর গভীর রাতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে হামলা চালায় দুবৃত্তরা।
সাথে সাথে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সেইসাথে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।
