ব্রেকিং নিউজঃ

বিজয় দিবসে বাংলাদেশকে ১৮টি মর্টার দিলো ভারত

ভারত ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

ভারতের পক্ষ থেকে জানানো হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে এ উপহার দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল বৈঠকের পর বাংলাদেশ ও মিয়ানমারের ভারপ্রাপ্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্থ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

গেলো বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে মর্টারগুলো বাংলাদেশকে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে স্মিতা পন্থ  বলেন, দুই দেশের যৌথ সহযোগিতায় জাহাজ তৈরির বিষয়টি বিবেচিত হচ্ছে। এই বিষয়ে দুই দেশই আগ্রহী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930