ব্রেকিং নিউজঃ

বিএনপি মৌলবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে : ওবায়দুল কাদের

বিএনপি পেছন থেকে দেশের সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

কাদের বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে বিএনপি নীরব। কারণ, তারা পেছন থেকে মৌলবাদদের মদদ দিচ্ছে। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।’

তিনি বলেন, বুদ্ধিজীবী দিবসে সরকারের শপথ মৌলবাদী অপশক্তির বিষবৃক্ষ উৎখাত করা। এই লক্ষ্যকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে এদের যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটন করবো। ’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031