ব্রেকিং নিউজঃ

ভাস্কর্য ইস্যুতে কুরআনের পক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস: স্থায়ীভাবে বহিষ্কার ছাত্রলীগ নেতা

ভাস্কর্য ইস্যুতে কুরআনের পক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে কবির হোসাইন নামে ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত কবির হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হল শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কবির হোসাইনকে স্থায়ীভাবে বহিষ্কারে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

ভাস্কর্য ইস্যুতে কুরআন-সুন্নাহের পক্ষে কথা বলায় কবির হোসাইনকে বহিষ্কার করায় ছাত্রলীগের ব্যাপক সমালোচনা করছেন অনলাইন এক্টিভিস্টরা।

অনেকেই আবার শুভ কামনা জানিয়েছেন কবির হোসাইনকে।

কেউ কেউ লিখেছেন কোন অপরাধের কারণে কাউকে বহিস্কার করতে হলে তাকে প্রথমে সাময়িক বহিষ্কার করা হয় কিন্তু সত্য কথা বলায় অপরাধী বানিয়ে আপনাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে, আপনি সত্যের জন্য দুনিয়ার সামান্য পদ হারালেও পরকালে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

অনেকেই লিখেছেন দেশের আপামর জনতার ভালোবাসা আপনার সাথে কবির হোসাইন।

শনিবার রাত ১০টায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয় বলে জানা গেছে।

বহিষ্কারাদেশে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কবির হোসাইন, (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কবি জসীম উদ্দীন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। জানা গেছে, কবির হোসাইন সম্প্রতি তার ফেসবুক আইডিতে ভাস্কর্য ইস্যুতে নিরপেক্ষ যুক্তি দিয়ে কুরআনের পক্ষে অবস্থান নিয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে এক জায়গাতে তিনি উল্লেখ করেন, “মামুনুল হক যদি কুরআনের ভুল ব্যাখ্যা করে, তার কণ্ঠনালী কেটে দাও, যদি কুরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এটাকে হারাম করে, তবে কোন বাপের বেটা এটাকে হালাল করার সাহস রাখে?

কুরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে ১ সেকেন্ডও অপেক্ষা করবে না ঈমানদাররা! হোক সে মামুমুল হক, মুজিব, জিয়া! হোক সে আওয়ামী লীগ, বিএনপি, বামাতি বা জামাতি!” এই পোস্টের উপর ভিত্তি করেই মূলত কবির হোসাইনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, কবির হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছে৷ এ কারণে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031