ব্রেকিং নিউজঃ

মামলার খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী যা বললেন

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলার খরব শুনে বাবুনগরী বললেন, এটাই নাজাতের উছিলা হবে, এটাই আমাদের সৌভাগ্য।

এ বিষয়ে সোমবার (৭ ডিসেম্বের) বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।

হুজুর হেসে বললেন, কোরআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930