ব্রেকিং নিউজঃ

হটাৎ হেফাজত নেতাদের পুরনো মামলাগুলো সচল করা হচ্ছে

চাপে ফেলতে হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে ঘুমিয়ে থাকা পুরনো মামলাগুলো আবার সচল করা হচ্ছে।

সাত বছর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৮৩টি মামলা করা হয়।

ওইসব মামলায় ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর সরকারের হাইকমান্ড নড়েচড়ে বসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রবিবার বিশেষ বৈঠক করেছেন।

ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে ঝুলে থাকা মামলাগুলো আবার সচল করা হবে।

মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তদন্তের পর অভিযোগপত্র দিতে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

আর ওইসব মামলায় যেসব আসামি জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছে তাদের তালিকা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, হেফাজতের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করা হবে।

এজন্য পুলিশ কাজ করছে। তদন্ত শেষ করেই অভিযোগপত্র দেওয়া হবে সংশ্লিষ্ট আদালতে।

তাছাড়া আদালতে বিচারাধীন মামলাগুলোর বিচার প্রক্রিয়া খুব শিগগির শেষ হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নানা অপ্রচার চালাচ্ছে তারা না বুঝে এসব করছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের সঙ্গে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনা হবেই।ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যারা উসকানি দিচ্ছেন তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031