ব্রেকিং নিউজঃ

স্মার্টফোনের জগতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল

স্মার্টফোনের জগতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তি বিষয়ক এ মার্কিন কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সাফল্যের সঙ্গে ব্যবসা করে আসছে। নিয়মিতই উন্নত প্রযুক্তির নতুন আইফোন গ্রাহকদের জন্য বাজারে নিয়ে আসে এই টেক জায়ান্ট।

সর্বশেষ অ্যাপলের লঞ্চ করা স্মার্টফোন হলো আইফোন ১২ প্রো। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন হলো আইফোন ১১। অ্যাপেলের এই ফোনটি বিশ্বজুড়ে ব্যাপক হারে বিক্রি হলেও কিছু কিছু সেটে ডিসপ্লে-জনিত সমস্যা দেখা দেয়। তাই এসব ত্রুটিযুক্ত ফোন বিনামূল্যে ঠিক করে দেওয়ার উদ্যোগ নিয়েছে অ্যাপল।

শুক্রবার (৪ ডিসেম্বর) এক ঘোষণা অ্যাপল জানায়, তাদের নির্মিত কিছু আইফোন-১১তে ডিসপ্লে মডিউল সমস্যা দেখা গেছে। তাই তারা এসব ত্রুটিযুক্ত ফোন রিপেয়ার প্রোগ্রামের আওতায় বিনামূল্যে ঠিক করে দেবে। এমনকি ইতোমধ্যে কেউ যদি এই সমস্যার কারণে তাদের ফোনটি অ্যাপলের সার্ভিস সেন্টারে ঠিক করতে দেন এবং এর জন্য অর্থ পরিশোধ করেন, তাহলে সেটিও ফেরত দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি জানায়, আইফোন ১১ মডেলের এই ফোনটি প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। তবে সে তুলনায় ত্রুটি দেখা গেছে খুবই সামান্য পরিমাণে। মূলত ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের মে মাসের মধ্যে তৈরি করা কিছু আইফোন ১১-তে এ ডিসপ্লে মডিউল সমস্যা দেখা গেছে। যার কারণে ফোনের টাচ ঠিকমতো কাজ করছে না।

তারা আরো জানায়, ত্রুটিযুক্ত এসব ফোন বিনামূল্যে ঠিক করে দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সেগুলো পাল্টে গ্রাহককে নতুন ফোন দেওয়া হবে। তবে শুধু আইফোন ১১ মডেলের ফোনের ক্ষেত্রেই এই সুবিধা প্রদান করা হবে। আইফোন ১১ প্রো বা আইফোন ১১ প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে নয়।

তাই আপনার ব্যবহৃত আইফোন ১১ মডেলের স্মার্টফোনে যদি ডিসপ্লেজনিত সমস্যা দেখতে পান তাহলে দ্রুত নিকটস্থ অ্যাপলের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031