ব্রেকিং নিউজঃ

লাউয়ের মধ্যে রয়েছেন যেসব কঠিন রোগের ঔষধ

শীত আসলে বাজারে নতুন নতুন সবজির আমেজ দেখা যায়। আবার শীত আসলে বেড়ে যায় নানা রোগব্যাধী। কেননা শীত মানেই তাপমাত্রার ওঠানামা। সঙ্গে নানাবিধ জীবাণুর দাপাদাপি তো রয়েছেই। ফলে নানা রোগের আক্রমণে শরীর দুর্বল হয়ে যায়।

আর এমন পরিস্থিতিতে শরীরকে নানা রোগের হাত থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে।  গবেষণা বলছে, প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে, কার্বোহাইড্রেট- ২.৫ গ্রাম, প্রোটিন- ০.২ গ্রাম, ফ্যাট- ০.৬ গ্রাম, ভিটামিন সি- ৬ গ্রাম, ক্যালসিয়াম- ২০ মিলিগ্রাম, ফসফরাস- ১০ মিলিগ্রাম,পটাশিয়াম- ৮৭ মিলিগ্রাম।

এছাড়াও রয়েছে খনিজ লবণ, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, আয়রন প্রভৃতি। এসব উপাদান আমাদের সুস্থতার জন্য ভীষণ প্রয়োজন।

চলুন তবে জেনে নেয়া যাক উপকারিতা সম্পর্কে: 

১.  প্রচুর ফাইবার থাকায় লাউ খেলে ওজন হ্রাস পায়।

২. কোষ্ঠকাঠিন্য, অশ্ব, পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক এই সবজি।

৩. নিয়মিত লাউ খেলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

৪. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি।

৫. নিদ্রাহীনতার সমস্যা থাকলে লাউ খান প্রতিদিন। এটি ঘুমের সমস্যা দূর করবে।

৬. লাউয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস যা অতিরিক্ত ঘামের সমস্যা দূর করে।

৭. চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়ার হার কমায়।

৮. উচ্চ রক্তচাপ আছে যাদের, তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ।

৯. হার্টের সুস্থতায় লাউয়ের জুড়ি নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31