ব্রেকিং নিউজঃ

ইরানে ৩০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল মওকুফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে বেধে দেওয়া পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের কোনো বিল পরিশোধ করতে হয়ে না। একই সঙ্গে গ্যাস ও পানির ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেছিলেন, প্রতি মাসে ইরানের ৩৫টি গ্রাম জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। দেশের জনসংখ্যার ৩০ শতাংশ মানুষ তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করে।

এদের বিদ্যুৎ বিল দিতে হয় না। বিদ্যুতের পর এখন গ্যাস ও পানির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।

গত বুধবার (২ ডিসেম্বর) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের ২৫টি প্রকল্প উদ্বোধনের সময় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

হাসান রুহানি বলেছেন, অবরোধের কারণে ইরানের জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, কিন্তু ব্যাপক চাপ এবং কঠোরতা সত্ত্বেও ইরানি জনগণকে কখনোই পানি, বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল-ডিজেল এমনকি খাদ্য সংকটে পড়তে হয়নি।

বরং এ সময়ের মধ্যে দেশে স্বাস্থ্য-চিকিৎসা, সড়ক ও রেলসহ বিভিন্ন খাতে বড় বড় সাফল্য এসেছে।

তিনি আরও বলেন, ইরানের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলায় সফল হয়েছে।

তারা এ সবের মোকাবিলায় সঠিকভাবে প্রতিরোধ করে তুলেছে। বিশ্বের কেউই এটা ধারণাও করতে পারেনি।

পাশ্চাত্যের সবচেয়ে ধনী দেশগুলো প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

কিন্তু ইরান নিষেধাজ্ঞার মধ্যে থেকেও করোনা মোকাবিলায় সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগোতে পেরেছে বলেও দাবি করেন ইরানি প্রেসিডেন্ট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930