ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে বন্দুক হামলার ঘটনায় হামলাকারী ও পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

হামলার বিষয়ে মিসৌরি রাজ্যের পুলিশ প্রধান পল উইলিয়ামস বলেন, শহরে বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা চালানোর খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন দুজন পুলিশ কর্মকর্তা বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন। পরে একটি দোকান থেকে হামলাকারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

হামলাকারী আত্মহত্যা করেছেন বলে মিসৌরি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান ক্রিস্টোফার ওয়ালস নামের এক পুলিশ কর্মকর্তা।

এই হামলার ঘটনায় তদন্ত চালানো হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আল জাজিরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930