ব্রেকিং নিউজঃ

মালয়েশিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধের ঘোষণা

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রয়োজনীয় সেবাদানকারী সংস্থাগুলো কাজ অব্যাহত থাকবে বলে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫৩ জনে দাঁড়িয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031