হেনস্থা করেছেন প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাস, অভিযোগ এই মহিলার
প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী তথা পপ তারকা নিক জোনাস এবং তাঁর ভাইদের বিরুদ্ধে উৎপীড়ন ও হুমকির অভিযোগ তুললেন এক কৃষ্ণাঙ্গ টেলর গ্যারন।
এই ঘটনার জেরে নেটিজেনদের একাংশের সমালোচনা মুখে পড়েছেন জোনাস-ভাইয়েরা।
এ ব্যাপারে অবশ্য তাঁদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
কী ভাবে নিক ও তাঁর দুই ভাই কেভিন ও জো তাঁকে হেনস্থা করেছেন, সে বিষয়ে একাধিক টুইট করেছেন গ্যারন।
টুইটারে নিজের হ্যান্ডলে তিনি লিখেছেন, মেসিস ডে প্যারেডে আমি জোনাস ভাইদের কাছাকাছি ছিলাম।
ওই সময় দুই ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।
এই ঘটনা সম্পর্কে আর বিশেষ কিছু খোলসা করেননি ওই কৃষ্ণাঙ্গ মহিলা। তাঁর পাশে দাঁড়িয়েছেন নেট নাগরিকদের একটা বড় অংশ।
এক জন নেটিজেন জানিয়েছেন, জোনাস ভাইদের এমন উৎপীড়নের নজির রয়েছে।
তিনি লিখেছেন, আমার বাবা জোনাস ভাইদের ঘৃণা করেন।
কারণ, বাবা একটি হোটেল-রেস্তরাঁয় কাজ করতেন। এই জো জোনাস চার বার তাঁর হোটেলে খাবার ফেরত পাঠিয়েছিলেন।
