ব্রেকিং নিউজঃ

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারত সরাসরি জড়িত: ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দাবি করেছেন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত। েশ‌নিবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে লেবার পা‌র্টির উদ্যো‌গে চাল, পেঁয়াজ,আলুসহ দ্রব‌্যমূ‌ল্যোর লাগামহীন ঊর্ধ্বগ‌তি নিয়ন্ত্রণের দা‌বি‌তে এক বি‌ক্ষোভ সমা‌বেশে তি‌নি এ কথা ব‌লেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে সরকার যেহেতু নির্বাচিত নয়, এজন্য দ্রব্যমূল্যের দাম নিয়ে পরোয়া করে না। তারা কথা বলেন এক আর কাজে করেন আরেক। এই পুঁজিতন্ত্রের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত। ভারতে গো মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে বিদেশে লোক পাঠায়। কারণ তাদের প্রভু ভারত। আমাদের একটাই কাজ, প্রতিদিন প্রতিনিয়ত পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

সংগঠ‌নের চেয়ারম‌্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরা‌নের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরও বক্তব‌্য রা‌খেন নাগরিক ঐক‌্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব,লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান,কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব মিশনের সভাপতি মহিবুল্লাহ মেহেদি, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31