ব্রেকিং নিউজঃ

স্মরণ সভায় হানিফ

বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই, ঠেকানো কোনও শক্তির ক্ষমতা নেই

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, এটি ঠেকানোর কোনও শক্তির ক্ষমতা নেই।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কোনো অপশক্তি নেই এটা প্রতিহত করার। যারা এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা গ্রহণ করবে। জনগণ প্রতিহত করবে।

হানিফ বলেন, “ভাস্কর্য নিয়ে কিছু আলেম, ওলামা-মাশায়েখ উগ্র কথা বলছেন। তারা নাকি ইসলামের ধারক-বাহক। ইসলামে জঙ্গিবাদ, মৌলবাদের স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। অথচ তারা শান্তির ভাষায় কথা বলছে না। তাদের যে উগ্রতা সেটা ইসলামের কথা হতে পারে না। শান্তির ধর্মের কথা হতে পারে না।”

ওলামা-মাশায়েকদের কাছে প্রশ্ন উত্থাপন করে তিনি আরও বলেন, “আপনারা কোন ইসলামের কথা বলছেন? আপনাদের এই ভাষা জনগণ বরদাশত করবে না।”

হানিফ বলেন, “ওলামা-মাশায়েকরা ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে উগ্র-জঙ্গিবাদী টাইপের কথা বলছেন। ইসলাম সন্ত্রাস-জঙ্গিবাদের ভাষা নয়।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, “এ দেশে সরকার আছে, জনগণ আছে। তাদের শক্তি সম্পর্কে আপনাদের অবহিত থাকতে হবে। উগ্রবাদী-সন্ত্রাসী ও জঙ্গিবাদী কথা বলে শ্রদ্ধা ধরে রাখতে পারবেন না। জনগণ বরদাশত করবে না। পাকিস্তানের প্রেতাত্মা রাজাকারদের হুমকি শোনার জন্য এ দেশ স্বাধীন হয় নাই। এটা পরিষ্কার মনে রাখবেন। অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না।”

ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান, জর্ডান, পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে দারি করে বলেন, “ওই সব দেশে ভাস্কর্য নিয়ে তো কেউ কথা বলে না।”

বিএনপির বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির রাজনীতি মিথ্যাচার ও অভিযোগে ভরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31