ব্রেকিং নিউজঃ

হেফাজত নেতার চট্টগ্রামে প্রবেশ ঠেকাতে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেয়ার ঘোষণার অংশ হিসেবে সকালে থেকে শাহ আমানত বিমান বন্দরে অবস্থান নিয়েছে যুবলীগ।

এছাড়া নগরীর অক্সিজেন মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট, আমিন বাজার চৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

আজ রাত ৮টায় হাটহাজারী কলেজ মাঠে হেফাজতের একটি মাহফিলে মামুনুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ নিয়ে বৃহস্পতিবার থেকে উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামে। এদিকে, নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা জানান, যেকোনও মূল্যে মামুনুল হককে চট্টগ্রামে আসতে দেয়া হবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930