বিভক্তি দূর করার আহ্বান বাইডেনের
থ্যাংকসগিভিং ডে‘র বার্তায় নিজেদের মধ্যে বিভক্তি দূর করে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন।
ডেলাওয়ারে তার নিজের শহর উইলমিংটনে এক সমাবেশে তিনি বিভক্তির এই খারাপ সময়টা খুব শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন। খবর এনডিটিভির।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে বাইডেন বলেন, `৩ নভেম্বরের নির্বাচনের ফল অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু আমরা ওই ফলকে সম্মান জানাই। কারণ একটি সুষ্ঠু ও কলঙ্কবিহীন প্রক্রিয়ায় ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রত্যাশিত ফলও আমাদের অনুকূলে এসেছে।’
তিনি সব পক্ষকে জনগণের রায় নির্দ্বিধায় মেনে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের জাতি এবং আমাদের আইন সঠিক বিষয়টি পছণ্দ করবে। অন্য কোনোভাবে তাদের বিভ্রান্ত করা যাবে না।’
