ব্রেকিং নিউজঃ

ভাস্কর্য ও মূর্তি এক নয়, সব মুসলিম দেশে ভাস্কর্য আছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে। যারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বোঝেনা তারাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

রাজধানীর অদুরে পূর্বাচলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ হচ্ছে তা মূর্তি নয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ জানাচ্ছে তারা অচীরেই ভাস্কর্য ও মূর্তির পার্থক্য বুঝবে।

তিনি বলেন, অনলাইনের ওটিটি কনটেন্ট যেন নিয়ম নীতির মধ্যে থাকে সে বিষয়ে সরকার কাজ করছে।

বর্তমান বাস্তবতায় ওটিটি কনটেন্ট এড়ানো সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ যেন অক্ষুন্ন থাকে তা নিশ্চত করবে সরকার। এজন্য একটি আলাদা কমিটি গঠন করা হবে।

এছাড়া দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে দেয়া কম সুদের এ ঋণ দিয়ে সিনেমা হল সংস্কার বা নতুন হল নির্মাণ করতে পারবেন উদ্যোক্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930