ব্রেকিং নিউজঃ

শপথ নিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ৯ জুলাই ২০২০ তারিখে ১৯১ (ঢাকা-১৮) আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে ১২ নভেম্বর ২০২০ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে জয়ী হন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পান পাঁচ হাজার ৩৬৯ ভোট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031