ব্রেকিং নিউজঃ

২৮ মার্চ পর্যন্ত ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ

করোনা ভাইরাসের প্রতিরোধ ও সচেতনতা হিসেবে ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রম ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এ সময়ে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ডিন, বিভাগের চেয়ারম্যান, ইন্সটিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, চিফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ অন্যান্যদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে আরো বাড়ানোর দরকার হলে এ বিষয়ে বিবেচনা করা হবে। প্যানিক মিটিগেশনের জন্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ তবে সংশ্লিষ্ট আবাসিক হল বন্ধের ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি বলেন, ‘এটা একটা গ্লোবাল ইস্যু। বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কার্যক্রম (ক্লাস, পরীক্ষা) সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31