ব্রেকিং নিউজঃ

চতুর্থবারের পরীক্ষায়ও করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চতুর্থবারের মতো করোনা টেস্ট করিয়েছেন। এতে তার ফলাফল নেগেটিভ এসেছে।  বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, মঙ্গলবার জাতীয় রোগতত্ব ও নিরাময় কেন্দ্রে (আইইডিসিআর) মন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়। সেখানে নেগেটিভ এসেছে। এখন তিনি বাসায় আইসলোশনে রয়েছেন। মন্ত্রী পুরোপুরি সুস্থ।

এর আগে তিনবার কোভিড-১৯ টেস্ট করান মন্ত্রী। তার মধ্যে একবার পজেটিভ এসেছিলেও বাকি দুইবার নেগেটিভ আসে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার মন্ত্রী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালউদ্দিনের করোনা পরীক্ষা করা হয় আইইডিসিআর-এ। সেখানে পজেটিভ আসে। পরে আবার দুজনের পরীক্ষা করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। দুজনের নেগেটিভ আসে। সোমবার বেসরকারি অপর একটি হাসপাতালে পরীক্ষা করানো হলে মন্ত্রীর পুনরায় নেগেটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930