ব্রেকিং নিউজঃ

৫টি কারণে জমে না সরকার বিরোধী আন্দোলন!

টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

এই তিন মেয়াদে আওয়ামী লীগের রাজনৈতিক চাপ নেই বললেই চলে। ২০১৩-১৪-১৫ তে রাজনৈতিক কিছু উত্তাপ ছিল।

কিন্তু ‘১৫ সালের পর থেকে গত পাঁচ বছরে বাংলাদেশে কোন বড় ধরনের আন্দোলন গড়ে ওঠেনি।

এমন কি খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর অনেকে আ’শঙ্কা করেছিল বিএনপি বড় ধরনের আন্দোলন করবে।

কিন্তু বিএনপি আসলে কার্যত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পরও অনেকে আশঙ্কা করেছিল বিএনপি হয়তো রাস্তায় আন্দোলন শুরু করবে।

কিন্তু শেষ পর্যন্ত কোন আন্দোলন দেখা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের গত ১২ বছরের শাসনামলে যে ব্যর্থতা নেই, তা নয়। অনেক ইস্যুতে আওয়ামী লীগ সরকার সামাল দিতে হিমশিম খেয়েছে।

কিন্তু এ সমস্ত ইস্যু গুলোকে কেন্দ্র করে রাজনীতিতে কোন উত্তাপ ছড়াতে পারেনি দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

উত্তাপ ছড়ানো তো দূরের কথা, কোন আন্দোলন করতে পারেনি। এর প্রধান কারণগুলো কি?

অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে, মূলত ৫টি কারণে সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠছে না।

১। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর জনগণের আস্থা: এ কথা অনস্বীকার্য যে, আওয়ামী লীগের অনেক ব্যর্থতা এবং নানা রকম দু’র্নীতি, দুর্বৃত্তায়নের অ’ভিযোগ থাকা সত্ত্বেও দেশের সিংহভাগ জনগণ মনে করেন, শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করেন।

শেখ হাসিনা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার কোনো বিকল্প নেই।

এমনকি জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদও অস্বীকার করেছেন যে, শেখ হাসিনার বিকল্প এখন কেউ নেই।

বিনপির অনেক নেতাই ব্যক্তিগত আলাপচারিতায় এ কথা স্বীকার করেন, শেখ হাসিনার যে দক্ষতা, দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ তার ধারে কাছেও এখন কেউ নেই।

শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা থাকার কারণেই আওয়ামী লীগের অনেক ব্যর্থতা সত্ত্বেও মানুষ এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোন আন্দোলনে উৎসাহী নয়।

২। বিরোধী দলের ইস্যুর অভাব: বিরোধী দল আন্দোলন করার মতো কোনো ইস্যু তৈরি করতে পারছেনা।

সাধারণত ভাবে তারা যে ইস্যুগুলো নিয়ে নাগরিক সমাজ বা শিক্ষার্থীরা রাজপথ উত্তপ্ত করছে সে ইস্যুগুলোর পেছনে ছুটতে চায়। যেমন নিরাপদ সড়ক আন্দোলন, কোটাবিরোধী আন্দোলন, সর্বশেষ ধ’র্ষ’ণ বিরোধী আন্দোলন। কিন্তু বিএনপি নিজেই জনগণের দাবি-দাওয়া নিয়ে সুনির্দিষ্ট একটি ইস্যু করে আন্দোলন করবে এ রকম কোন যোগ্যতা এবং মেধার পরিচয় তারা গত ১২ বছরে দিতে পারেনি। আর সে কারণেই জনগণ সবসময় মনে করছে যে, বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে।

বিগত ১২ বছরের মধ্যে বিনপির প্রধান ইস্যু গুলোর মধ্যে ছিল, যু’দ্ধাপরাধীদের বিচার বন্ধ, খালেদা জিয়ার বিরুদ্ধে মা’মলা প্রত্যাহার, তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, খালেদা জিয়ার মুক্তি ইত্যাদি।

এই সময়ের মধ্যে বিএনপি-জামাত জোট জনগণের যৌক্তিক ইস্যু নিয়ে কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি।

৩। বিরোধী দলের নেতৃত্বের ব্যর্থতা: বিরোধী দলের একটি আন্দোলন গড়ে তোলার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব এবং সুনির্দিষ্ট পরিকল্পনা। কিন্তু এই ১২ বছর সমযয়ে বিএনপি নেতৃত্ব যেন শুধু ভুল পথে পরিচালিত হয়েছে। ২০১৩ সালে যখন বিএনপি সবগুলো সিটি কর্পোরেশনের বিজয়ী হল তারপর নির্বাচনে না যাওয়াটা ছিল বিএনপির আ’ত্ম’ঘাতী সিদ্ধান্ত। বিএনপি নেতারাও নিজেরাই এ কথা এখন প্রকাশ্যে স্বীকার করেন। এ আন্দোলনের পর যেভাবে জ্বালাও-পোড়াও এবং ধ্বংসের রাজনীতি বিএনপি করেছে, তাতে জনগণ আস্থা রাখতে পারেনি। ফলে রাজনৈতিক ভুল কৌশল এবং ভুল নেতৃত্বের কারণে বিএনপি বারবার পিছিয়ে পরছে এবং কোন আন্দোলন করতে পারছেনা ।

৪। মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন: গত এক যুগে বাংলাদেশ-অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে। মানুষ এখন কর্মচাঞ্চল্য ভরপুর। এ কারণেই দেখা যাচ্ছে যে, করোনার সময়েও বাংলাদেশর মানুষ জীবন জীবিকার জন্য ছুটে বেড়িয়েছেন।

স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে অর্থনৈতিক কর্মচঞ্চল্যে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। এখন মানুষ ক্ষমতা বা রাজনীতির বিষয়ের চেয়ে বেশি উৎসাহী হল নিজেদের জীবনযাত্রার মানোন্নয়নে অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এ কারণেই বাংলাদেশের মানুষ এখন আন্দোলনে সাড়া দিতে আগ্রহী না।

৫। বিরাজনীতিকরণের প্রক্রিয়া: বাংলাদেশের রাজনীতিতে একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শুধু ক্ষমতাসীন দলের মধ্যে না, এটি বিরোধী দলের মধ্যে অতি সুস্পষ্ট। এই বিরাজনীতিকরণ প্রক্রিয়ার কারণে প্রশাসন আমলা নির্ভরতা বেড়েছে। এই আমলা নির্ভরতা আর প্রশাসনের কর্তৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

আর একত্রে সরকার পরিচালিত হওয়ার কারণে এখন আন্দোলন করার বাস্তবতা প্রায় অনুপস্থিত। আর এ সমস্ত কারণেই সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা করেও সফল হচ্ছে না বিরোধী দলগুলো। সর্বশেষ যার প্রমাণ হল- গত বৃহস্পতিবার বাস পুড়ানোর নাটকের ব্যর্থ পরিসমাপ্তির মধ্যে দিয়ে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930